ছবি: আপন দেশ
পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (২২ এপ্রিল) সকালে পঞ্চগড় সদরের গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত থেকে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের সদস্যরা তাদের ধরে নিয়ে যান।
বিএসএফের হাতে আটক ওই দুই কিশোর হলেন, জেলার আটোয়ারী উপজেলার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র (১৪) এবং সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় (১৪)।
জানা যায়, বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত এলাকায় ভারতীয় চা বাগান দেখতে যান ইন্দ্র ও উদয় নামে দুই কিশোর। এক পর্যায়ে তারা সীমান্তের মেইন পিলার অতিক্রম করে ভারতীয় অংশের ১৫০ গজ অভ্যন্তরে মীরগঞ্জ নামক এলাকায় গেলে বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।
আরও পড়ুন<<>>পঞ্চগড়ে পিপি হলেন এ্যাড. কাজল
স্থানীয় গরিনাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. মনোয়ার হোসেন দিপু বলেন, এলাকার মানুষ আমাকে বিষয়টি জানিয়েছেন। আমি বিজিবির স্থানীয় ক্যাম্প কমান্ডারের সঙ্গে কথা বলার চেষ্টা করছি।
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটেলিয়নের লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, দুই কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































