ছবি : আপন দেশ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৬ জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা করে। এসময় তা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৫ জুলাই) ভোরে মহেশপুর উপজেলার সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৫৫/এমপি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্প ৪ জন পুরুষ ও ২ জন নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তবে বিজিবির টহল দল তাদের সীমান্তেই আটকে দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা ভারতের অভ্যন্তরে অবস্থান করছে।
আরও পড়ুন : দুপুর ১টার মধ্যে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানায়, বিষয়টি বিএসএফকে অবহিত করা হয়েছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































