Apan Desh | আপন দেশ

সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুমিল্লা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১০:৪৩, ১৬ অক্টোবর ২০২৬

আপডেট: ১০:৪৪, ১৬ অক্টোবর ২০২৬

সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ফাইল ছবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে থেকে পুলিশের এক এএসআই ও এক কনস্টেবলকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্য হলেন- এএসআই ইমরান ও কনস্টেবল রোহিত।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন জাগো নিউজকে এ তথ্য বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন<<>>সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা নেই

তিনি জানান, মাদক উদ্ধারের কাজে থানার ওই দুই পুলিশ সদস্য সীমান্ত এলাকায় যান। এ সময় নতুন কনস্টেবল রোহিত রাস্তা চিনতে না পেরে এক মাদক কারবারির বাড়ির দিকে ধাওয়া করতে গিয়ে ভারতীয় সীমান্তের ২০৫৯ নম্বর পিলার এলাকায় প্রবেশ করেন।

পরে স্থানীয় মাদক কারবারিরা তাকে আটক করেন। কনস্টেবল রোহিতকে ছাড়িয়ে আনতে গেলে এএসআই ইমরানকেও আটক করে বিএসএফ।

পুলিশ জানিয়েছে, আটক দুই সদস্যকে ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়