Apan Desh | আপন দেশ

সাপাহার সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

নওগাঁ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:৩৬, ৬ অক্টোবর ২০২৬

সাপাহার সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

ছবি: আপন দেশ

নওগাঁর সাপাহার উপজেলার সোনাডাঙ্গা সীমান্ত দিয়ে একই পরিবারের চার সদস্যকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিএসএফ-এর চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে সোনাডাঙ্গা সীমান্তের ২৫০/১-এস পিলার এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর আর্টিলা ক্যাম্পের সদস্যরা একই পরিবারের একজন নারী ও তিনজন পুরুষকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। 

আরও পড়ুন<<>>হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর আগুনে পোড়া মরদেহ

বিষয়টি জানতে পেরে সোনাডাঙ্গা বিজিবি ক্যাম্পের টহলদল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পুশইনের চেষ্টা প্রতিহত করে। পরে ওই চারজন সীমান্তের নোম্যান্স ল্যান্ডে অবস্থান নেয় বলে জানা গেছে।

এদিকে, সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

সীমান্ত এলাকায় বিজিবির টহল দল বলেন, তারা কঠোরভাবে পুশইনের চেষ্টা প্রতিহত করার জন্য সতর্ক অবস্থানে রয়েছেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়