Apan Desh | আপন দেশ

ছয় ভারতীয়কে পুশইনে বিএসএফের চেষ্টা রুখে দিল বিজিবি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৩:০৪, ২৭ আগস্ট ২০২৬

আপডেট: ১৩:১৭, ২৭ আগস্ট ২০২৬

ছয় ভারতীয়কে পুশইনে বিএসএফের চেষ্টা রুখে দিল বিজিবি

ছবি : আপন দেশ

সীমানে অবৈধ পুশইনের চেষ্টা অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তারই ধারাবাহিকতায় এবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির তৎপরতায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে রামদাসপুর বিওপি এলাকার সীমান্ত পিলার ২১৬/এমপি দিয়ে তাদের পুশইনের চেষ্টা করা হয়। 

খবর পেয়ে বিজিবির রামদাসপুর বিওপির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে। এ সময় ছয়জনকে ভারতীয় সীমান্তের শূন্য লাইনের অভ্যন্তরে অবস্থানরত অবস্থায় পাওয়া যায়।

আরও পড়ুন<<>>ঝুটের গোডাউনের আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

বিজিবি তাদের বাংলাদেশে ঢুকতে বাধা দেয়। বর্তমানে তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলছে বলে জানিয়েছে ১৬ বিজিবি।

নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুদ এ তথ্য জানান। তিনি বলেন, এ ঘটনায় বিএসএফের কাছে প্রতিবাদ পাঠানো হয়েছে। টহল জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ও পুশ-ইনের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে টহল ও নজরদারি জোরদার রয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়