Apan Desh | আপন দেশ

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাট প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১০:১১, ১৪ মে ২০২৬

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ফাইল ছবি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে খাদেমুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত খাদেমুল ওই ইউনিয়নের উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে খাদেমুলসহ কয়েকজন ব্যক্তি বনচৌকি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৯০৫/৬ এস এলাকা দিয়ে ভারত সীমান্ত সংলগ্ন এলাকায় যান। তারা কাঁটাতারের বেড়ার কাছাকাছি পৌঁছালে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন।

আরও পড়ুন<<>>সিলেটে চলন্ত ট্রেনে আগুন

পরবর্তীতে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে দ্রুত রংপুরের ডক্টরস ক্লিনিকে নিয়ে গিয়ে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সীমান্তের এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহতের খবর তারা নিশ্চিত হয়েছেন। তবে ঠিক কী কারণে বিএসএফ গুলি চালিয়েছে, সে প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

বিজিবির পক্ষ থেকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং আলোচনার জন্য বিএসএফকে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের