Apan Desh | আপন দেশ

আওয়ামী লীগ

বাংলাদেশ আওয়ামী লীগের সদ্য ও গত সংবাদের জন্য থাকুন আপন দেশের সাথে।

আ.লীগের সাবেক এমপিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আ.লীগের সাবেক এমপিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের (ভিপি জোয়াহের) দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। সোমবার (০২ মার্চ) দুপুর ১২টায় টাঙ্গাইল জেলা সদর হেলিপ্যাডে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। কোর্ট বিল্ডিং মসজিদের পেশ ইমাম মওলানা হাফিজুর রহমান জানাজায় ইমামতি করেন। পরে বিকেল ৩টায় সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বেরবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

০৮:৪১ পিএম, ২ মার্চ ২০২৬ সোমবার

খাস পুকুর দখল নিয়ে বিএনপির দুই কর্মী নিহত

খাস পুকুর দখল নিয়ে বিএনপির দুই কর্মী নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় খাস পুকুর দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন। সোমবার (০২ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন—গোয়ালপাড়া গ্রামের ইসমাইল (৭০) ও আব্দুস সালাম (৬০)। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, গোয়ালপাড়া গ্রামের প্রায় ৫ বিঘা আয়তনের একটি খাস পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সমর্থক আছমত আলী এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিকের মধ্যে বিরোধ চলছিল।

০৭:২০ পিএম, ২ মার্চ ২০২৬ সোমবার

গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃত্বে আ. লীগ নেতা

গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃত্বে আ. লীগ নেতা

গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃত্ব নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। জেলা ইউনিট কমান্ডের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম রঞ্জু। তাকে আওয়ামী লীগ নেতা দাবি করে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর ও সদস্য সচিব সাদেক আহমেদের স্বাক্ষরে সাত সদস্যের গাইবান্ধা জেলা ইউনিট কমিটি গঠন করা হয়। এতে আশরাফুল ইসলাম রঞ্জুকে আহবায়ক করা হয়। কমিটি ঘোষণার পর থেকেই তার রাজনৈতিক পরিচয় নিয়ে আলোচনা শুরু হয়।

০৯:২৮ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার

চূড়ান্ত প্রতিবেদন: আ.লীগ সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে গুম

চূড়ান্ত প্রতিবেদন: আ.লীগ সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে গুম

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে সরকারের সর্বোচ্চ পর্যায়ের নিদের্শে গুমের প্রমাণ পাওয়ার কথা বলেছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। কমিশনের দেয়া প্রতিদেনের তথ্য অনুযায়ী, যারা এখনও নিখোঁজ তাদের মধ্যে ৬৮ শতাংশ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং ২২ শতাংশ জামায়াত-শিবিরের নেতাকর্মী। গুমের ১৫৬৯ অভিযোগ তুলে ধরে কমিশন বলেছে, এসব ঘটনা ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপরাধ। রোববার (০৪ জানুয়ারি) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিশন। বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে কমিশন প্রতিবেদন হস্তান্তর করেছে বলে প্রধান উপদেষ্টার দফতর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

১০:০৫ পিএম, ৪ জানুয়ারি ২০২৬ রোববার

বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারী তাপস

বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারী তাপস

বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে। বিডিআর হত্যাকাণ্ড পরিকল্পিত এবং এর পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞের বিষয় তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। রোববার (৩০ নভেম্বর) জাতীয় স্বাধীন তদন্ত কমিশন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান ও অন্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এ প্রতিবেদন জমা দেন।

০৯:০৮ পিএম, ৩০ নভেম্বর ২০২৫ রোববার

আ.লীগের বিচারের তদন্ত শুরু, কর্মকর্তা নিয়োগ

আ.লীগের বিচারের তদন্ত শুরু, কর্মকর্তা নিয়োগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মঙ্গলবার (০৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, ইতোমধ্যে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। এর আগে, এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ গত বছরের (০২ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ জমা দেন। অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগসহ ১৪টি রাজনৈতিক দল গণহত্যার সরাসরি হুকুমদাতা হিসেবে দায়ী। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আমরা অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু করছি। এটি পুরোদমে শুরু হলে বিষয়টি কতদূর পর্যন্ত যেতে পারে, তা আমরা তখন জানাতে পারব। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, বৈষম্যবিরোধী ছাত্র ও জনতার আন্দোলন নির্মূলের হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগ এবং ১৪ দলের শরিক রাজনৈতিক দলগুলো দায়ী। তদন্তের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা গ্রহণ করা হবে। আপন দেশ/এবি

১২:৪২ পিএম, ৭ অক্টোবর ২০২৫ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement