ছবি: সংগৃহীত
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা রাজনৈতিক মামলাগুলো পর্যায়ক্রমে প্রত্যাহার শুরু করেছে বর্তমান সরকার। এ পর্যন্ত এক হাজারের বেশি মামলা প্রত্যাহারের অনুমোদন দেয়া হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বরাত দিয়ে বলা হয়, গত ১৭ বছরে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক ১ হাজার ৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেয়া হয়েছে।
আরও পড়ুন <<>> ভারতের ভিসা চালু নিয়ে ঢাকায় কূটনৈতিক আলোচনা
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল এবং বিরোধীদলীয় নেতা-কর্মীদের হয়রানি ও ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল।
সরকার পর্যায়ক্রমে এ ধরনের আরও মামলা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া অব্যাহত রাখবে বলেও জানানো হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































