Apan Desh | আপন দেশ

সাবেক কাউন্সিলরসহ আ.লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:১৭, ৪ আগস্ট ২০২৫

আপডেট: ১৩:৫২, ৪ আগস্ট ২০২৫

সাবেক কাউন্সিলরসহ আ.লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

সাবেক নারী ওয়ার্ড কাউন্সিলর সুলতানা আহমেদ লিপিসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (০৪ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন<<>>ছাত্রলীগ পরিচয়ে শিবিরের কুকর্ম, যা বললেন আবদুল কাদের

গ্রেফতারকৃত নারী ওয়ার্ড কাউন্সিলর সুলতানা আহমেদ লিপি ঢাকা ৫৮, ৫৯, ৬০ নং ওয়ার্ড স্বতন্ত্র মহিলা কাউন্সিলর পার্থী ছিলেন। গ্রেফতার বাকি ব্যক্তিদের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এর আগে শনিবার (০২ আগস্ট) সকাল থেকে রোববার (০৩ আগস্ট) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২১ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (০৫ আগস্ট) জুলাই অভ্যুত্থান দিবস ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সারা দেশে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ