Apan Desh | আপন দেশ

আর্জেন্টিনা

মেসির সামনে নতুন রেকর্ড

মেসির সামনে নতুন রেকর্ড

ফিফা বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে নতুন এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে ক্যারিয়ারের সবচেয়ে বড় স্টেডিয়ামে মাঠে নামতে যাচ্ছেন তিনি। শিরোপা ধরে রাখার লক্ষ্যে নিজেদের ঝালিয়ে নিতে আগামী ৬ জুন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কলেজ স্টেশনে অবস্থিত কাইল ফিল্ডে আর্জেন্টিনার মুখোমুখি হবে হন্ডুরাস। প্রায় এক লাখ দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এ স্টেডিয়ামে খেলতে নেমেই মেসি নিজের ক্যারিয়ারের নতুন মাইলফলক স্পর্শ করবেন। এটি হবে তার খেলা সবচেয়ে বড় স্টেডিয়াম।

০৬:১১ পিএম, ১০ এপ্রিল ২০২৬ শুক্রবার

আর্জেন্টিনার ফুটবলারকে হত্যা করতে চান ভিনিসিয়ুস

আর্জেন্টিনার ফুটবলারকে হত্যা করতে চান ভিনিসিয়ুস

স্প্যানিশ লা লিগায় উত্তেজনাপূর্ণ এক ম্যাচে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র এবং মায়োর্কার আর্জেন্টাইন ডিফেন্ডার পাবলো মাফেওর মধ্যে তীব্র বাকবিতণ্ডা দেখা দিয়েছে। ম্যাচটি অনুষ্ঠিত হয় মায়োর্কার মাঠ সন মোইক্সে, যেখানে স্বাগতিক দল ২-১ গোলে হারায় রিয়াল মাদ্রিদকে। প্রথমার্ধে মানু মোরলানেসের গোলে এগিয়ে যায় মায়োর্কা। ম্যাচের ৮৮তম মিনিটে রিয়াল মাদ্রিদ সমতা ফেরায়, তবে ইনজুরি সময়ে ফেদাদ মোরিকি জয়সূচক গোল করে মায়োর্কাকে তিন গুরুত্বপূর্ণ পয়েন্ট এনে দেন। ম্যাচ চলাকালীন ভিনিসিয়ুস এবং মাফেওর মধ্যে উত্তেজনা তীব্র হয়ে ওঠে। রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ করার পর মাফেও বলেন, আচ্ছা, এখন তুমি কথা বলছো! পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে যায়। ভিনিসিয়ুস প্রতিপক্ষের লাথি এড়িয়ে সরাসরি হুমকি দেন, আমি তোমাকে মেরে ফেলব।

০৮:১০ পিএম, ৭ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

স্পেন-আর্জেন্টিনার ফিনালিসিমা ম্যাচ নিয়ে যা জানা গেল

স্পেন-আর্জেন্টিনার ফিনালিসিমা ম্যাচ নিয়ে যা জানা গেল

আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ত সূচির কারণে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন এবং দক্ষিণ আমেরিকার শিরোপাধারী আর্জেন্টিনার ফিনালিসিমা ম্যাচ কয়েক দফায় পিছিয়েছে। প্রথমে চলতি মাসের ২৭ তারিখ কাতারের রাজধানী দোহায় ম্যাচটি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে এবারও ম্যাচ সেখান থেকে সরানোর সিদ্ধান্ত হয়েছে। এরপর মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামকে সম্ভাব্য বিকল্প হিসেবে ধরা হলেও, দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের পক্ষে মত দিয়েছেন। কারণ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও তাদের মাঠে ম্যাচ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে। বর্তমানে নিরপেক্ষ ভেন্যু নিয়ে আলোচনা চলছে।

০৯:০২ পিএম, ১৪ মার্চ ২০২৬ শনিবার

আর্জেন্টিনা ফুটবলে ধর্মঘটের ঘোষণা

আর্জেন্টিনা ফুটবলে ধর্মঘটের ঘোষণা

আর্জেন্টিনা ফুটবলে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। দেশটির পেশাদার ফুটবল ক্লাবগুলো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার বিরুদ্ধে কথিত ‘বিচারিক হয়রানি’র প্রতিবাদে ধর্মঘটের ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম ইএসপিএনের খবরে বলা হয়েছে, আগামী ৫-৮ মার্চ পর্যন্ত সব ধরনের লিগ ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সামাজিক নিরাপত্তা তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে আদালত আগামী ৫ মার্চ তাপিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। এর আগে তার বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এ ঘটনার পরই সোমবার (২৩ ফেব্রুয়ারি) ধর্মঘটের সিদ্ধান্ত আসে।

০৭:১৪ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

ম্যারাডোনার মাদকাসক্তি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ক্লাব সভাপতি

ম্যারাডোনার মাদকাসক্তি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ক্লাব সভাপতি

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার বর্ণাঢ্য ক্যারিয়ার যেমন সাফল্যে ভরা, তেমনি বিতর্ক ও ব্যক্তিগত সংগ্রামও ছিল তার জীবনের বড় অংশ। এবার তার মাদকাসক্তি ও ক্যারিয়ারের শেষ সময় নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য প্রকাশ করেছেন আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব বোকা জুনিয়র্স–এর সাবেক সভাপতি মাউরিসিও ম্যাক্রি। সম্প্রতি ‘লা ফাব্রিকা’ পডকাস্টে দেয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রি জানান, ম্যারাডোনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তার জন্য ছিল অত্যন্ত কঠিন ও মানসিকভাবে চাপপূর্ণ। ১৯৯৫ সালে নিউওয়েল’স ওল্ড বয়েজ থেকে দ্বিতীয় দফায় বোকা জুনিয়র্সে যোগ দিলেও তখন ব্যক্তিগত সমস্যার কারণে মাঠের পারফরম্যান্সে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এ তারকা।

০৫:৫২ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

নাইজেরিয়াকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

নাইজেরিয়াকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

চিলিতে চলমান অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে দুর্দান্ত খেলছে আর্জেন্টিনা। তারা আজ নাইজেরিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে। এ জয়টি আর্জেন্টিনার জন্য বিশেষ। কারণ এর মাধ্যমে তারা ১৪ বছর পর এ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল। শেষবার তারা কোয়ার্টারে খেলেছিল ২০১১ সালে। এ জয়টি আর্জেন্টিনার যুবাদের জন্য আরও গুরুত্বপূর্ণ। দুই বছর আগে তারা নিজেদের মাঠে নাইজেরিয়ার কাছে ২-০ গোলে হেরেছিল। এবার তারা সে হারের বদলা নিল। ম্যাচের শুরুতেই আর্জেন্টিনা প্রথম গোলটি করে। খেলা শুরুর মাত্র ১ মিনিট ৬ সেকেন্ডের মাথায় গোল করেন বায়ার লেভারকুসেনের ১৯ বছর বয়সী ফরোয়ার্ড আলেহো সারকো। এটি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আর্জেন্টিনার ইতিহাসে দ্রুততম গোল। সারকো ভেঙে দেন ২০০১ সালে ফ্যাব্রিসিও কোলোচ্চিনির করা ২ মিনিটের গোলের রেকর্ড। এরপর ২৩ মিনিটে ফ্রি কিক থেকে দারুণ এক গোল করেন উইঙ্গার মাহের কারিজ্জো। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনিই। ৬৬ মিনিটে ইন্টার মায়ামির উইঙ্গার মাতেও সিলভেত্তি ডান দিক থেকে বল পেয়ে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ে নিচু শটে গোল করে স্কোরলাইন ৪-০ করেন।

১২:২৭ পিএম, ৯ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement