Apan Desh | আপন দেশ

এটা ৪৭ মিলিয়ন স্প্যানিশ মানুষের গোল: জয়ের নায়ক তোরেস

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:১৭, ২০ জুলাই ২০২৬

আপডেট: ০৯:১৯, ২০ জুলাই ২০২৬

এটা ৪৭ মিলিয়ন স্প্যানিশ মানুষের গোল: জয়ের নায়ক তোরেস

ছবি : সংগৃহীত

গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে। অবশেষে সঠিক সময়ে জ্বলে উঠলেন ফেরান তোরেস। আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে তিনিই বনে গেলেন স্পেনের নায়ক। অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে তোরেসের করা একমাত্র গোলেই আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে স্প্যানিশরা।

বাংলাদেশ সময় সোমবার (২০ জুলাই) ভোরের দিকে শেষ হওয়া ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ম্যাচের একমাত্র গোলটি আসে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে, আর সে গোল করে নায়ক বনে যান ফেরান তোরেস।

ম্যাচ শেষে নিজের উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে বার্সেলোনা ফরোয়ার্ড বলেন, এ গোল শুধু তার নয়, পুরো স্পেনের মানুষের, আমার বিশ্বাস, এ গোলটা শেষ পর্যন্ত আমার নয়, এখানে থাকা আমাদেরও নয়। এটা ৪৭ মিলিয়ন স্প্যানিশ মানুষের গোল। ভাগ্যেই লেখা ছিল আজ আমরা এখানে জিতব।

আরও পড়ুন<<>>আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

ফাইনালে প্রতিপক্ষ হিসেবে লিওনেল মেসির আর্জেন্টিনাকে পাওয়ায় চাপ যে ছিল, সেটিও স্বীকার করেন তিনি, সব ফাইনালই কঠিন। কিন্তু প্রতিপক্ষে যখন মেসি থাকে, তখন স্বাভাবিকভাবেই কিছুটা স্নায়ুচাপ কাজ করে। তবে আমরা নিজেদের খেলাতেই বিশ্বাস রেখেছি, আর আজও সেটা প্রমাণ করেছি।

পুরো টুর্নামেন্টে নিজের ওপর হওয়া সমালোচনার কথাও স্মরণ করেন স্পেনের ৭ নম্বর জার্সিধারী, এটা বিশাল স্বস্তির অনুভূতি। পুরো বিশ্বকাপজুড়ে আমাকে প্রচণ্ড সমালোচনার মুখে পড়তে হয়েছে। কিন্তু হয়তো তারকাতেই লেখা ছিল এমন কিছু। ঈশ্বর সবসময় আমাকে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছেন।

গোল করার পর দুই হাত তুলে বলতে থাকুক, বলতে থাকুক, এমন ভঙ্গিতে উদযাপন করেছিলেন তোরেস। সেটি নিয়েও কথা বলেন তিনি, ঈশ্বর সবচেয়ে বেশি দেন তাদেরই, যারা এর প্রকৃত যোগ্য।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়