Apan Desh | আপন দেশ

আর্জেন্টিনা না স্পেন, শেষ হাসি কার

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৫৪, ১৯ জুলাই ২০২৬

আর্জেন্টিনা না স্পেন, শেষ হাসি কার

ছবি : সংগৃহীত

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর দৃষ্টি এখন ফিফা বিশ্বকাপের ফাইনালের দিকে। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান শক্তি স্পেন। দুই দলের লড়াইয়ে নির্ধারিত হবে বিশ্ব ফুটবলের নতুন রাজা।

বাংলাদেশ সময় রোববার (১৯ জুলাই) রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসছে শ্রেষ্ঠত্বের এ মেগা ফাইনাল। একদিকে যেমন রয়েছে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের মহাকাব্যিক সমাপ্তির হাতছানি, অন্যদিকে তেমনি স্প্যানিশদের নতুন সোনালী প্রজন্মের রাজত্ব শুরুর অপেক্ষা। 

চলতি বিশ্বকাপে দুই দলের ফাইনালে আসার পথ ছিল সম্পূর্ণ ভিন্ন। প্রথম ম্যাচে ড্র করলেও পরের ম্যাচগুলোতে টানা জয় তুলে নেয় স্পেন। নকআউটে অস্ট্রিয়া, পর্তুগাল ও বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে বিদায় করে তারা। পুরো টুর্নামেন্টে ৭ ম্যাচে লা রোহারা গোল হজম করেছে মাত্র একটি। 

অন্যদিকে আর্জেন্টিনা ফাইনালে উঠেছে খাদের কিনারা থেকে বারবার ঘুরে দাঁড়িয়ে। কেপ ভার্দে, মিশর ও ইংল্যান্ডের বিপক্ষে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানো দলটির করা ১৯টি গোলের ১২টিই এসেছে ম্যাচের ৭৫ মিনিটের পর।

আজকের ফাইনালের ভাগ্য গড়ে দিতে পারে মাঠের মূল তিনটি কৌশল। প্রথমত, স্পেনের আক্রমণাত্মক হাই-প্রেসিং ফুটবল। তবে স্বস্তির বিষয় হলো, বল কাড়ার পর স্পেন খুব দ্রুত কাউন্টার অ্যাটাকে যায় না। আর্জেন্টিনা যদি প্রথমার্ধে এই হাই-প্রেস সামলে পাসের নিয়ন্ত্রণ নিতে পারে, তবে ম্যাচের দখল তাদের হাতে চলে আসবে। চলতি আসরে আর্জেন্টিনার পাসের নিখুঁততার হার ৯০.৫ শতাংশ।

দ্বিতীয়ত, মাঝমাঠে রদ্রি বনাম মেসির লড়াই। ফিফার তথ্য অনুযায়ী, রদ্রি এ টুর্নামেন্টে চাপের মুখে প্রতি ম্যাচে গড়ে ৪৭টি সফল পাস দিয়েছেন। আর্জেন্টিনা মাঝমাঠ দিয়ে আক্রমণ সাজাতে পছন্দ করায় রদ্রি সেখানে বড় বাধা হতে পারেন। ৩৯ বছর বয়সী মেসিকে যদি রদ্রি নিচে নেমে খেলতে বাধ্য করেন, তবে আর্জেন্টিনার আক্রমণভাগ খেই হারাতে পারে।

আরও পড়ুন<<>>ক্রীড়া ফেডারেশনগুলোতে নতুন অ্যাডহক কমিটি, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

তৃতীয় কৌশলটি হলো উইং-প্লে। স্পেনের সবচেয়ে বড় শক্তি ১৯ বছর বয়সী উইঙ্গার লামিন ইয়ামাল। রাইট উইং দিয়ে রক্ষণ ভেঙে দেয়া ইয়ামালকে তাগলিয়াফিকো কতটা আটকে রাখতে পারেন, তার ওপর স্পেনের সাফল্য নির্ভর করছে। অন্যদিকে মেসিও রাইট উইং থেকে ভেতরে ঢুকে থ্রু-বল বাড়াতে বা বাঁ পায়ের বাঁকানো শটে গোল করতে সিদ্ধহস্ত। 

ম্যাচে দুই দলের দুই এক্স-ফ্যাক্টর ব্যবধান গড়ে দিতে পারে। আর্জেন্টিনার প্রধান অস্ত্র মেসির ‘ওয়াকিং ফুটবল’। ম্যাচের ৬৪ শতাংশ সময় হেঁটে পার করলেও তিনি মূলত প্রতিপক্ষের ডিফেন্স পর্যবেক্ষণ করেন এবং সঠিক মুহূর্তে খোলস ছেড়ে বেরিয়ে আসেন। আসরে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করা মেসি সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১০টি সফল টেক-অন করেছিলেন। 

অন্যদিকে স্পেনের এক্স-ফ্যাক্টর তাদের ডিফেন্স। আসরে তাদের 'এক্সপেকটেড গোলস অ্যাগেইন্সট্‌' মাত্র ০.৩, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বনিম্ন। প্রতিপক্ষ দলগুলো স্পেনের গোলপোস্টে প্রতি ম্যাচে গড়ে ২টিরও কম (১.১৭টি) শট রাখতে পেরেছে।

ইতিহাসের পাতায় দুই দলের মুখোমুখি লড়াইয়ের রেকর্ড একদম সমান। ১৪ বারের দেখায় উভয় দলই জিতেছে ৬টি করে ম্যাচ। আজকের ফাইনাল দিয়ে ভেঙে যাবে সেই সমতা। মেসি কি পারবেন বিশ্বজয়ের মধ্য দিয়ে অমরত্বের চূড়ায় বসতে, নাকি ইয়ামাল ফুটবল বিশ্বে নতুন স্প্যানিশ সাম্রাজ্যের ঘোষণা দেবেন— তা দেখার অপেক্ষায় পুরো বিশ্ব।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিশ্বকাপ ফাইনাল দেখতে নিষেধাজ্ঞা ভেঙে টিএসসিতে সমর্থকরা পাসপোর্টে ফিরছে ইসরায়েল ব্যতীত, জলছাপে থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিম জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ পরীক্ষা না দিয়ে চাকরি, মন্ত্রণালয়ে এসে আটক ৪ দেশের ৫ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা ছিনতাইয়ের সময় কুপিয়ে হত্যা, দুইজনের মৃত্যুদণ্ড শাপলা চত্বর হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল ঢাকায় পৌঁছেছেন আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো ইরানকে উত্তেজনা কমানোর আহবান আরব লীগের ওমানে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী হকি দল পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান গোল উৎসবের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড