Apan Desh | আপন দেশ

ফাইনালে আর্জেন্টিনার একাদশ

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৫৭, ১৯ জুলাই ২০২৬

ফাইনালে আর্জেন্টিনার একাদশ

ছবি : সংগৃহীত

আর মাত্র কিছুক্ষণ। তাই শুরু হচ্ছে ফুটবল বিশ্বের অন্যতম প্রতীক্ষিত লড়াই। এ লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির স্টেডিয়ামে হতে যাওয়া বিশ্বকাপের ২৩তম আসরের ফাইনালে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নের এ দ্বৈরথ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।

রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় শুরু হবে শিরোপা নির্ধারণী এ ম্যাচ।

বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে দু’দলই। একদিকে শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপের সেরা হওয়ার পর বিশ্বমঞ্চেও শ্রেষ্ঠত্ব প্রমাণের চ্যালেঞ্জ স্পেনের সামনে।

আরও পড়ুন <<>> ফাইনালের আগে ইয়ামালের পোস্ট

এদিকে ম্যাচটিকে ঘিরে শুরুর একাদশ ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যেখানে স্কালোনি বড় চমক এনেছেন। প্রথমবারের মতো বিশ্বকাপে মাঠে নামার সুযোগ হয়েছে নিকো গঞ্জালেসের। এছাড়াও রক্ষণভাগে শুরুর একাদশে ডাক পেয়েছেন গঞ্জালো মন্টিয়েল। বাকিরা সেমিফাইনালে খেলা একাদশের সদস্য। 

আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ; গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও নিকো গঞ্জালেস; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়