ছবি : সংগৃহীত
আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছে লিওনেল মেসি। বাংলাদেশ সময় বুধবার (০৭ অক্টোবর) সকালে বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে খেলবেন মহাতারকা।
মেসির বিদায়ী ম্যাচটি স্মরণীয় করে রাখতে বেশকিছু উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। ম্যাচটি খেলতে এরইমধ্যে আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন মেসি। বলা যায়, শেষবারেরর মতো আলবিসেলেস্তেদের ক্যাম্পে যোগ দিলেন তিনি।
বলিভিয়ার বিপক্ষে লিওনেল মেসির বিদায়ী ম্যাচের অপেক্ষার মাঝেই, আর্জেন্টিনার জাতীয় দল তাদের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছে, যা ইতিমধ্যেই ভাইরাল। ছবিতে দেখা যাচ্ছে, লিওনেল মেসি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ট্রেনিং কমপ্লেক্সে পৌঁছাচ্ছেন।
রোজারিওতে দুই দিন থাকার পর বুয়েনস আইরেসে এসে পৌঁছান অধিনায়ক। যাতে তিনি কোচ লিওনেল স্কালোনির অধীনে অ্যালবিসিলেস্তের জার্সিতে বিদায়ী ম্যাচের জন্য প্রস্তুত হতে পারেন।
আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা
পরিকল্পনা অনুযায়ী, মেসি কর্ডোবায় বলিভিয়ার বিরুদ্ধে খেলেননি এবং বুরকিনা ফাসোর বিপক্ষে বড় জয়ের ম্যাচেও ছিলেন না। তবে তিনি এ উইন্ডোর তৃতীয় এবং শেষ ম্যাচে খেলবেন।
যেহেতু এটি জাতীয় দলের জার্সিতে তার শেষ ম্যাচ, তাই এ তারকা একটি বিশেষ জার্সি পরবেন, যা তার অজস্র ট্রফি ও পুরষ্কারের সঙ্গে ব্যক্তিগত জাদুঘরে প্রদর্শিত হবে। জার্সিটিতে বড় দুটি হালকা নীল স্ট্রাইপ এবং মাঝখানে একটি সাদা স্ট্রাইপ থাকবে, যার কেন্দ্রস্থলে থাকবে জাতীয় পতাকার সূর্য। তার নাম এবং জার্সি নম্বরও লেখা থাকবে সোনালী রঙে।
বেনিনের বিপক্ষে ম্যাচের আগে মেসি ও স্কালোনি দুজনেরই সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা রয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































