ছবি : সংগৃহীত
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ভিএআরের সিদ্ধান্তে বাতিল হয়েছে মিশরের একটি দারুণ গোল। এতে বড় স্বস্তি পেয়েছে আর্জেন্টিনা।
মিশরের রক্ষণভাগ থেকেই আক্রমণের সূচনা হয়। ডান প্রান্ত দিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে যান হাসান। এরপর তিনি বল বাড়িয়ে দেন মোহাম্মদ সালাহর কাছে। সালাহ বক্সের ভেতরে বাম দিক থেকে উঠে আসা মোস্তফা জিকোর উদ্দেশে নিখুঁত পাস দেন।
গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের আগেই বলের নিয়ন্ত্রণ নেন জিকো। এরপর দুর্দান্ত এক শটে বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। মিশরও গোল উদযাপনে মেতে ওঠে।
তবে সে উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। ভিএআর পর্যালোচনায় দেখা যায়, আক্রমণের সূচনাতেই মিশরের অর্ধে একটি ফাউল হয়েছিল। লিসান্দ্রো মার্টিনেজকে টেনে ধরেছিলেন আতিয়া।
আরও পড়ুন<<>> অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
ভিএআরের তথ্য পর্যালোচনা করে রেফারি ফ্রি কিকের সিদ্ধান্ত দেন। ফলে মিশরের দারুণ কাউন্টার অ্যাটাক থেকে করা গোলটি বাতিল হয়ে যায়।
সিদ্ধান্তটি ফুটবল আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে এত সুন্দর একটি আক্রমণ থেকে করা গোল বাতিল হওয়ায় হতাশ হতে হয়েছে মিশরকে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































