Apan Desh | আপন দেশ

বিদায়ের মঞ্চে মেসি, দিনক্ষণ চূড়ান্ত

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:২২, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বিদায়ের মঞ্চে মেসি, দিনক্ষণ চূড়ান্ত

ছবি : সংগৃহীত

একটা যুগের অবসানের মুহূর্ত কি এত সহজে আসে? যে পায়ের জাদুতে বদলে গেছে ফুটবলের ইতিহাস, যে জার্সিতে পূর্ণ হয়েছে কোটি ভক্তের স্বপ্ন—সেই আর্জেন্টিনার জার্সিতে ঘরের মাঠে শেষবার নামতে চলেছেন লিওনেল মেসি। 

বিদায়ের দিনক্ষণ যখন চূড়ান্ত, তখন আবেগ আর স্মৃতির ভারে ভারী হতে শুরু করেছে ফুটবলবিশ্ব। প্রিয় নায়ককে শেষবার নিজের মাঠে দেখতে প্রস্তুত আর্জেন্টাইন সমর্থকেরা।

আগামী ৬ অক্টোবর ঘরের মাঠে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মেসিকে বিদায়ী উপস্থিতির জন্য আমন্ত্রণ জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

সামাজিক যোগাযোগমাধ্যমে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া বলেন, বিশ্বের সেরা খেলোয়াড়, আমাদের দলের প্রতীক, অধিনায়ক লিওনেল আন্দ্রেস মেসিকে ৬ অক্টোবর আর্জেন্টিনার মাটিতে তার প্রাপ্য বিদায়ের জন্য খেলতে আমন্ত্রণ জানিয়েছি।

ফিফার আন্তর্জাতিক সূচির ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের উইন্ডোতে ঘরের মাঠে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বিশ্বকাপের পর এটাই হবে তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচের সিরিজ।

রোমাঞ্চকর জয় রিয়াল মাদ্রিদের 

সূচি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ৩ অক্টোবর বুয়েনস আয়ার্সে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে তারা। আর ৬ অক্টোবর একই শহরের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচেই মেসিকে বিদায়ী ম্যাচ খেলতে আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে বলিভিয়ার বিপক্ষে ম্যাচটিতে দর্শক উপস্থিতি থাকবে ৫০ শতাংশ কম। বিশ্বকাপ চলাকালে ঘটে যাওয়া কিছু ঘটনার জেরে ফিফার নিষেধাজ্ঞার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এএফএ জানিয়েছে, ৬ অক্টোবরের শেষ প্রীতি ম্যাচে মেসির সঙ্গে থাকবেন রদ্রিগো দি পল ও জিওভানি লো সেলসো। এদিকে স্থানীয় লিগের খেলোয়াড়দের নাম আগামী শুক্রবার ঘোষণা করা হবে।

গত মাসেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। তবে আর্জেন্টিনার সমর্থকদের জন্য ৬ অক্টোবরের ম্যাচটি হতে যাচ্ছে ৩৮ বছর বয়সী এই তারকার সঙ্গে দেশের জার্সিতে শেষবারের মতো মাঠ ভাগ করে নেয়ার সম্ভাব্য সুযোগ।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ
Advertisement

জনপ্রিয়