ছবি : সংগৃহীত
২০২৬ বিশ্বকাপের পর প্রথমবারের মতো ঘরের মাঠে ঘরের দর্শকদের সামনে খেলতে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় দল।
ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে (২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর) দেশের মাটিতে তিনটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা চূড়ান্ত করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
আর্জেন্টিনার গণমাধ্যম জানাচ্ছে, আসন্ন এই উইন্ডোতে ঘরের মাঠে মোট তিনটি ম্যাচ খেলবে স্কালোনি বাহিনী।
সম্ভাব্য সূচি অনুযায়ী ম্যাচগুলো হলো:
৩০ সেপ্টেম্বর: প্রতিপক্ষ বলিভিয়া (কর্ডোবা)
৩ অক্টোবর: প্রতিপক্ষ বুর্কিনা ফাসো (এল মনুমেন্তাল স্টেডিয়াম, বুয়েনস আইরেস)
৬ অক্টোবর: প্রতিপক্ষ বেনিন (এল মনুমেন্তাল স্টেডিয়াম, বুয়েনস আইরেস)
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো মহাতারকা লিওনেল মেসিকে এই ম্যাচগুলোর কোনো একটিতে বিদায় সংবর্ধনা দেয়া হবে বলে ধারনা করা হচ্ছে।
ম্যাচগুলো ‘ক্লাস এ’ ম্যাচ হিসেবে গণ্য হবে কি না, ফিফার পক্ষ থেকে সেটির চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে এএফএ।
এই স্বীকৃতি মিললে কাতার ও পরবর্তী আসরের নানা ঘটনার পর নিষেধাজ্ঞায় থাকা লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনা ও থিয়াগো আলমাদার শাস্তি কার্যকর হওয়ার পাশাপাশি ম্যাচগুলো ফিফা র্যাঙ্কিংয়েও প্রভাব ফেলবে।
আগামী ২২ বা ২৩ সেপ্টেম্বর থেকে ইজেইজা ট্রেনিং কমপ্লেক্সে দলীয় ক্যাম্প শুরু হতে পারে। যেখানে অভিজ্ঞ তারকাদের পাশাপাশি নতুন মুখ ও তরুণদেরও সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ
স্কালোনির ভবিষ্যৎ ও কোচিং স্টাফে বড় পরিবর্তন : কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন চললেও এএফএ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, ২০৩০ সাল পর্যন্ত তারা স্কালোনির মাধ্যমেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা চালিয়ে যেতে চায়। তবে কোচিং স্টাফে বড় ধরনের পরিবর্তন অবশ্যম্ভাবী।
দলের অন্যতম বিশ্বস্ত সহকারী কোচ ও কৌশলগত পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ওয়াল্টার স্যামুয়েল ডিসেম্বরে তার চুক্তি শেষ হওয়ার পর জাতীয় দল ছাড়ছেন। মূল কোচ হিসেবে স্বাধীনভাবে ক্যারিয়ার গড়ার লক্ষ্যেই তার এই সিদ্ধান্ত।
তবে রবার্তো আয়ালা, পাবলো আইমার, গোলরক্ষক কোচ মার্টিন টোকালি এবং ভিডিও অ্যানালিস্ট মাতিয়াস মান্নার মতো কোচিং স্টাফের বাকি সদস্যরা স্কালোনির সঙ্গে থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































