Apan Desh | আপন দেশ

মিশরের গোল খেয়ে বিরতিতে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:০২, ৭ জুলাই ২০২৬

মিশরের গোল খেয়ে বিরতিতে আর্জেন্টিনা

ছবি : সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বিরতির আগে পিছিয়ে পড়েছে আর্জেন্টিনা। শুরুতেই গোল হজম করে চাপে পড়ে লিওনেল মেসির দল। প্রথমার্ধ শেষে মিশর ১-০ গোলে এগিয়ে রয়েছে।

ম্যাচের ১৫তম মিনিটে কর্নার থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে গোল করে মিশর। শর্ট কর্নার থেকে বল পেয়ে বক্সে নিখুঁত ক্রস তোলেন আতিয়া। সে ক্রসে দারুণ এক হেডে বল জালে পাঠান ইব্রাহিম। তাতেই এগিয়ে যায় মিশর।

গোল হজমের পর সমতায় ফেরার সুযোগ পায় আর্জেন্টিনা। ২১তম মিনিটে পেনাল্টি আদায় করে নেয় তারা।

এনসো ফার্নান্দেসের দারুণ পাস ধরে বক্সে ঢুকে পড়েন নিকোলাস তাগলিয়াফিকো। তাকে ফাউল করেন মিশরের ডিফেন্ডার হাসান। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

আরও পড়ুন <<>> মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

তবে সে সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেননি লিওনেল মেসি। তার স্পট কিক দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন মিশরের গোলরক্ষক শোবাইর। ফলে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া করে আর্জেন্টিনা।

প্রথমার্ধ শেষে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় মিশর।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়