ছবি : সংগৃহীত
আকাশি-সাদা জার্সি পড়ে আর মাঠে নামবেন না লিওনেল মেসি। কিছুদিন আগেই আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন এ মহাতারকা। মেসি পরবর্তী দলের লাইনআপ ঠিক করতে বর্তমান কোচ লিওনেল স্ক্যালোনিকেই চায় আলবিসেলেস্তেরা। তার সঙ্গে দীর্ঘমেয়াদের চুক্তি নবায়নের বিষয়টি চূড়ান্ত করার খুব কাছাকাছি রয়েছে।
দুই পক্ষের মধ্যে আলোচনা বেশ ইতিবাচকভাবে এগোচ্ছে। নভেম্বরের আসন্ন ফিফা আন্তর্জাতিক বিরতির সময়ই এ চুক্তি সম্পন্ন হতে পারে— যেখানে আর্জেন্টিনা লা বোম্বোনেরায় উরুগুয়ে এবং কর্ডোবায় কোস্টারিকার মুখোমুখি হবে।
বেনিনের বিরুদ্ধে লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর স্কালোনি নিজে বলেছিলেন, যদি সব কিছু ঠিকঠাক থাকে, তবে আমি কোচ হিসেবে দায়িত্ব পালন করে যাবো এবং তার ধারাবাহিকতার বিষয়ে এখনও কোনও নতুন খবর নেই। এর পরেই প্রকাশ্যে আসে যে, জাতীয় দলের দায়িত্বে বহাল থাকতে স্ক্যালোনি একটি নতুন চুক্তিতে স্বাক্ষর করার বেশ কাছাকাছি রয়েছেন।
এ নতুন চুক্তিটি প্রাথমিকভাবে আরও দুই বছরের জন্য হবে, যার সঙ্গে আরও দুই বছর বাড়ানোর সুযোগ থাকবে। ২০২৮ সালের কোপা আমেরিকার পর এটি প্রায় স্বয়ংক্রিয় একটি শর্ত বা ক্লজের মতো কাজ করবে, যা চুক্তির মেয়াদ ২০৩০ বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত বাড়িয়ে দেবে। আর এটি হলে জাতীয় দলের দায়িত্বে এটি হবে তার টানা তৃতীয় বিশ্বকাপ এবং আরও একটি বড় বিষয় হলো— এ বিশ্বকাপের একটি উদ্বোধনী ম্যাচ খেলা হবে আর্জেন্টিনাতে।
আরও পড়ুন<<>>বাংলাদেশকে ৭ উইকেটে হারাল আফগানিস্তান
পরিকল্পনাটি হলো সে একই কোচিং স্টাফকে ধরে রাখা যারা দলকে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ কাতার বিশ্বকাপ, ২০২৪ কোপা আমেরিকা জয় এবং ২০২৬ বিশ্বকাপে রানার্স-আপ হতে নেতৃত্ব দিয়েছিলেন। তদুপরি পর্দার আড়ালে তারা ওয়াল্টার স্যামুয়েলকে তার সহকারী কোচ হিসেবে রেখে দেয়ার চেষ্টা করছেন।
বিগত ফিফা আন্তর্জাতিক বিরতির ঠিক আগে প্রধান কোচ বলেছিলেন, এতে কোনও সন্দেহ নেই যে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার পাশাপাশি সে আমার বন্ধু। আমি তার সেরাটাই চাই। সে যদি কোনও সিদ্ধান্ত নিতে চায়, তবে তার সে সুযোগ পাওয়াটাই সঙ্গত। তবে তিনি একটি মনস্তাত্ত্বিক কৌশলের ইঙ্গিতও দিয়েছিলেন, সে যদি যেতে চায় তাকে যেতে দেয়া হবে, কিন্তু তার অনুপস্থিতি কতটা অভাব তৈরি করবে সেটির ওপরও জোর দেয়া হবে।
তার জন্য দরজা খোলা রয়েছে। যদি তেমনটি ঘটে তবে কোনও সমস্যা হবে না। তবে এটি একটি বড় ক্ষতি হবে এবং পরে সে না থাকলে কী হয় তা আমরা দেখবো, তিনি যোগ করেন।
এ অগ্রসরমান আলোচনাগুলো চুক্তিতে রূপ নিলে, স্ক্যালোনি নিশ্চিত করবেন যে ২০২৮ কোপা আমেরিকার পর আর্জেন্টিনার জাতীয় দলের দায়িত্ব সামলানোর মেয়াদ ১০ বছরে পৌঁছাবে। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের পর হোর্হে সাম্পাওলির বিদায়ের পর তিনি সেপ্টেম্বর ২০১৮-তে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে এ দায়িত্ব নিয়েছিলেন; যা ছিল এক নতুন পুনর্গঠন ও একত্রীকরণ প্রক্রিয়ার শুরু এবং যার ফলশ্রুতিতে আর্জেন্টিনা চারটি শিরোপা জয় করে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































