Apan Desh | আপন দেশ

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৩:১৯, ১৬ জুলাই ২০২৬

আপডেট: ০৩:২৩, ১৬ জুলাই ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

ছবি : সংগৃহীত

নাটকীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে আটলান্টা স্টেডিয়ামে এ ম্যাচ হয়।

ম্যাচের শেষ পাঁচ মিনিটে দুই গোল করে অবিশ্বাস্য প্রত্যাবর্তন সম্পন্ন করে লিওনেল স্কালোনির দল।

প্রথমার্ধে দুই দলই খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। বিরতির পর ৫৫তম মিনিটে মর্গান রজার্সের পাস থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন। গোল হজমের পর আক্রমণের তীব্রতা বাড়ায় আর্জেন্টিনা।

আরও পড়ুন <<>>চমক রেখে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

ম্যাচের ৮৫তম মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে সমতা ফেরান এনজো ফার্নান্দেজ। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে (৯০+২) লিওনেল মেসির নিখুঁত ক্রস থেকে হেডে জয়সূচক গোল করেন লাউতারো মার্তিনেজ।

শেষ মুহূর্তের এ দুই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। 

এ জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল আর্জেন্টিনা। আগামী ১৯ জুলাই শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ স্পেন। যারা প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে।

অন্যদিকে ইংল্যান্ড খেলবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের বিপক্ষে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়