ছবি : সংগৃহীত
নিউইয়র্কের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে চলতি ফুটবল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। বাংলাদেশ সময় রোববার (১৯ জুলাই) রাত ১টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এ ম্যাচের আগে কার হাতে উঠবে এবারের বিশ্বকাপ সে আলোচনা তুঙ্গে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট মাইক্রোসফট কপিলটের পূর্বাভাস বলছে, ফাইনালে জিতবে স্পেন।
কপিলটের বিশ্লেষণে বলা হয়, স্পেন ২-১ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ শিরোপা জিততে পারে। স্পেনের হয়ে ২৪ মিনিটে লামিনে ইয়ামাল এবং ৭৮ মিনিটে মিকেল ওইয়ারসাবাল গোল করতে পারেন। আর্জেন্টিনার একমাত্র গোলটি আসতে পারে ৫৭ মিনিটে লিওনেল মেসির পেনাল্টি থেকে।
এদিকে, সম্ভাব্য ম্যাচসেরা হিসেবেও গোলদাতাদের নয়, স্পেনের মিডফিল্ডের নিয়ন্ত্রক রদ্রিকেই বেছে নিয়েছে কপিলট।
আরও পড়ুন : বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লেন বেলিংহাম
তাদের ধারণা, মাঝমাঠে প্রভাব বিস্তার করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এ স্প্যানিশ তারকা।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































