Apan Desh | আপন দেশ

নির্বাচনে দুর্নীতিবাজদের বয়কটের আহবান দুদকের

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৫:১৮, ৫ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনে দুর্নীতিবাজদের বয়কটের আহবান দুদকের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিবাজদের বয়কটের আহবান জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনে উদ্বুদ্ধ করতে এ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সংস্থাটি। 

প্রচারের অংশ হিসেবে তিনটি স্লোগান নির্ধারণ করেছে দুদক। সেগুলো হলো- ‘দেশকে ভালোবাসুন, নির্বাচনে দুর্নীতিবাজদের বয়কট করুন’, ‘দুর্নীতির বিরুদ্ধে হোক তারুণ্যের প্রথম ভোট’, ‘সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত করি, সুরক্ষিত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি।’

এ ব্যাপারে দুদকের মুখপাত্র ও মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন জানান, নির্বাচনের সময়ে ভোটারদের মাঝে দুর্নীতিবিরোধী মূল্যবোধ জোরালো করাই এ প্রচারের মূল উদ্দেশ্য। বিশেষ এ প্রচারে দেশের প্রতিটি জেলা-উপজেলায় ওই তিনটি স্লোগান সম্বলিত বিলবোর্ড স্থাপনের কাজ শুরু হয়েছে। পাশাপাশি জনস্বার্থে টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ সব সামাজিক মাধ্যমে দুদকের দুর্নীতিবিরোধী বার্তা প্রচারে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে।  

আরও পড়ুন<<>>জাতীয় নির্বাচনে যোগ্য প্রার্থী বেছে নিতে দুদকের তিন স্লোগান

দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন রাজনৈতিক দলগুলোকে আসন্ন নির্বাচনে কোনো দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে মনোনয়ন না দেয়ার আহবানন জানিয়ে আসছেন। সাম্প্রতিক এক ব্রিফিংয়ে উল্লেখ করেন, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের বাদ দিয়ে সৎ মানুষকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করলেই দেশে দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব। তার নির্দেশনায় দুদক এবারের নির্বাচনে সচেতনতামূলক প্রচারণাও চালাচ্ছে। 

দুদক মনে করে, সুশাসন, ন্যায়বিচার ও টেকসই উন্নয়নের জন্য একটি দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণ করা অপরিহার্য। এ লক্ষ্য অর্জনে যোগ্য প্রার্থী নির্বাচন করার কোনও বিকল্প নেই। সচেতন ও দায়িত্বশীল ভোটাররাই পারে দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে।

সংস্থাটির এক সহকারী পরিচালক জানান, দেশের প্রতিটি জেলায় বিলবোর্ড স্থাপনের কাজ শুরু হয়েছে। নির্বাচনকালীন সময়ে ভোটারদের মাঝে দুর্নীতিবিরোধী মূল্যবোধ জোরালো করাই এ প্রচারণার মূল উদ্দেশ্য। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা হত্যাকাণ্ডসহ সকল গণগত্যার বিচার করবে সরকার: তথ্যমন্ত্রী রাজধানীর ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী হলে পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর সব ভবনে সোলার প্যানেল বসছে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ মানবপাচারের অভিযোগে বাংলাদেশি ট্রাভেলসের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান