Apan Desh | আপন দেশ

নাটোরের নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগে মিলল ৬ ককটেল

নাটোর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫০, ২২ নভেম্বর ২০২৬

নাটোরের নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগে মিলল ৬ ককটেল

ছবি: আপন দেশ

নাটোরের নলডাঙ্গা উপজেলায় পরিত্যক্ত একটি বাজারের ব্যাগ থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। 

শনিবার (২১ নভেম্বর) দিবাগত গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় সেগুলো জব্দ করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পাটুল নীচা বাজার থেকে খোলাবাড়িয়াগামী সড়কের পাশে একটি ওয়াচ টাওয়ারের সিঁড়ির নিচে পড়ে থাকা ব্যাগ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

এসআরবি-৫, রাজশাহী সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় নজরদারি চালানো হয়। এ সময় ওয়াচ টাওয়ারের সিঁড়ির নিচে সাদা রঙের একটি বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ব্যাগটি সন্দেহজনক মনে হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে নির্দেশনা অনুযায়ী এসআরবির সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছায়। 

আরও পড়ুন<<>>রাঙামাটির দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে উদ্যোগ নেয়া হবে

পরে রাত সাড়ে ৩টার দিকে বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় স্থানীয় লোকজনের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করা হয়। এ সময় এর ভেতর থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে সেগুলো বিধি অনুযায়ী জব্দ করা হয়।

তবে কে বা কারা ককটেলগুলো সেখানে রেখে গেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

নলডাঙ্গা থানার ওসি মো. মনোয়ার জাহান বলেন, উদ্ধার করা ককটেলগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: