ফাইল ছবি, আপন দেশ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ডেভিল হান্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাত ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার ৮ নম্বর সাটিয়াজুরী ইউনিয়নের ইছাকুটা গ্রামে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে চুনারুঘাট থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, ইছাকুটা গ্রামের মৃত লেবাস উল্লাহর ছেলে শেখ মো. ইউসুফ আলী (৪৯)। তিনি সাটিয়াজুরী ইউনিয়ন শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন। অপরজন একই গ্রামের মৃত ইমান আলীর ছেলে ফরিদ মিয়া (৪৬)। তিনি সাটিয়াজুরী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।
আরও পড়ুন<<>>চাটমোহরে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ আটক ৩
পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে তাদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতাকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































