Apan Desh | আপন দেশ

বাংলাদেশকে বিদায় করে ফাইনালে পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০০:২৩, ২৮ নভেম্বর ২০২৬

বাংলাদেশকে বিদায় করে ফাইনালে পাকিস্তান

ছবি: সংগৃহীত

এশিয়া কাপ রাইজিং স্টার্সে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান শাহীনস। এদিন ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। তবে একপ্রান্ত আগলে রেখে শাহাদাত হোসেন দিপু দুর্দান্ত এক সেঞ্চুরি করেন। কিন্তু শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।

শুক্রবার (২৭ নভেম্বর) দোহায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরুটা মোটেও ভালো হয়নি। দলীয় ১৪ রানেই আউট হন অধিনায়ক সাইফ হাসান। পরের ওভারে আরও ১ রান যোগ হতেই ফিরে যান মাহমুদুল হাসান জয়। শুরুতেই ১৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

এরপর অংকন ও শাহাদাত হোসেন দিপু দলের হাল ধরেন। ধীরগতির ব্যাটিংয়ে এগোতে থাকে বাংলাদেশের ইনিংস। পাওয়ারপ্লেতে ৩১ রান তোলা দলটি ১৪.১ ওভারে পৌঁছায় ৫০ রানে। তবে ৪২ রান করে অংকন আউট হলে ভাঙে এ জুটি। এরপর আবারও চাপে পড়ে বাংলাদেশ। মেহরুব খান ২৮ রান করে কিছুটা আশা জাগালেও বেশিক্ষণ টিকতে পারেননি।

আরও পড়ুন <<>> নাহিদ রানা হাসপাতালে ভর্তি

একপ্রান্তে অবশ্য অবিচল ছিলেন দিপু। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যেও দায়িত্ব নিয়ে ব্যাটিং করেন তিনি। শেষ পর্যন্ত ১১৮ বলে ৭ চার ও ৩ ছক্কায় ১০৩ রান করে অপরাজিত থাকেন এ ব্যাটার। শেষ দিকে রিপন মন্ডলের ১৯ রানে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩২ রান তোলে বাংলাদেশ। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন সুফিয়ান মুকিম।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে বিপাকে পড়ে পাকিস্তান শাহীনস। রিপন মন্ডলের এক ওভারেই বিদায় নেন দুই ওপেনার। তবে এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান। তৃতীয় উইকেটে ১১০ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরান হাসান নওয়াজ ও শাহজাইব খান।

হাসান ৬২ রান করে আউট হলে ভাঙে জুটি। পরে শাহজাইবও ৫০ রান করে ফিরে যান। তবু জয়ের পথ থেকে সরে যায়নি পাকিস্তান। শেষ দিকে ফারহান ও আব্দুল সামাদের ঝোড়ো ব্যাটিংয়ে ৫ উইকেটের জয় নিশ্চিত করে তারা। তাতে ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে যায় বাংলাদেশের।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়