ফাইল ছবি
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে ৯১৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দিন শেষে ডিএসইএক্স সূচক ৫৪ দশমিক ৭০ পয়েন্ট বা ০ দশমিক ৯৮ শতাংশ কমে ৫ হাজার ৫৩৩ দশমিক ৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস৩০ সূচক ১৭ দশমিক ২৭ পয়েন্ট বা ০ দশমিক ৮২ শতাংশ কমে ২ হাজার ৯৬ দশমিক ১৯ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইএস সূচক ১০ দশমিক ৬৩ পয়েন্ট বা ০ দশমিক ৯৯ শতাংশ কমে ১ হাজার ৬৫ দশমিক ১৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
আরও পড়ুন <<>> সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ডিএসইতে লেনদেন চলছে
এদিন ডিএসইতে মোট ২৯ কোটি ৭১ লাখ ৭২ হাজার ৮টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এসব লেনদেন সম্পন্ন করতে মোট ২ লাখ ৩৪ হাজার ৪০৬টি ট্রেড হয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, দিন শেষে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৫৩টির এবং কমেছে ২৭৬টির।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































