Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে মাদক বিরোধী মতবিনিমিয় সভা

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫৫, ২৭ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলে মাদক বিরোধী মতবিনিমিয় সভা

ছবি: আপন দেশ

টাঙ্গাইলে মাদক বিরোধী মতবিনিমিয় ও আলোচনা সভা হয়েছে। সভাটি সদর উপজেলার গালা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে খলদবাড়ী স্কুল মাঠ প্রাঙ্গণে এ মতবিনিময় সভাটি হয়েছে। সভায় মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজ, সন্ত্রাস বিরোধী বিষয় নিয়ে মতবিনিমিয় হয়।

মতবিনিময় সভাটিতে সভাপতিত্ব করেন ২নং গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর ফাঁড়ির ইনচার্জ মো. রাহেদুল ইসলাম।

এছাড়া ছিলেন গালা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আজাদ, খলদবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. কামরুজ্জামান, ৪নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মো. সুমন অহমেদ, সাধারণ সম্পাদক মো. আরজু মন্ডল, সাবেক বিএনপি নেতা ও সমাজসেবক মো. আঃ মান্নান, বিশিষ্ট সমাজসেবক মো. কুদ্দরত আলী।

আরও পড়ুন <<>> অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ

আরও ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে হাজী তোফাজ্জল হোসেন, এসএসএস টাঙ্গাইল সদরের জোনাল ম্যানেজার এসএসএস মো. আব্দুর রউফ, মোহাম্মদ শফিকুল ইসলাম, মো. মোতালেব হোসেন, মো. আঃ কাদের প্রমুখ।

সভায় অতিথিবৃন্দ মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজ, সন্ত্রাস বিরোধী গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। এলাকায় মাদক নির্মুল করতে বিভিন্ন পদক্ষেপ নেয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করেন তারা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়