Apan Desh | আপন দেশ

জমি বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:১৯, ২৭ নভেম্বর ২০২৬

জমি বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যা

ছবি: আপন দেশ

নড়াইলের লোহাগড়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত কৃষকের নাম ফরহাদ মোল্যা (৫০)।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানার চর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের গফুর মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানার-চর গ্রামের ফরহাদ মোল্যার সঙ্গে চাচাতো ভাই দাউদ মোল্যা ও তার লোকজনের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ফরহাদ মোল্যাসহ পাঁচ থেক ছয় জন কৃষক জমিতে ধান ধান কাটতে যান। এ সময় পূর্ব থেকে পাশের একটি বাগানে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষ দাউদ মোল্যা ও তার পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

হামলায় অন্য কৃষকরা দৌড়ে পালিয়ে যায়। পিছনে পড়ে থাকেন  ফরহাদ মোল্যা। এসময় ফরহাদকে একা পেয়ে পিটিয়ে হত্যা করা হয়।

নিহতের স্ত্রী জাহানুর নেছা জানান, সকালে তাকে ভাত রান্না করতে বলে বাড়ি থেকে বের হন তার স্বামী। ধান কাটতে গেলে কয়েকজন তাকে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে বাড়িতে ফেরার চেষ্টা করেন। কিন্তু দুর্বৃত্তরা তাকে ধরে বাড়ির কাছে মারধর করে বাগানে ফেলে রেখে যায়। খবর পেয়ে সেখানে গিয়ে স্বামীকে মৃত অবস্থায় দেখতে পান তিনি।

আরও পড়ুন <<>> ‘চাঁদাবাজের কারণে জিয়াউর রহমানের আদর্শ ধূলিসাৎ হতে দেবো না’

তিনি বলেন, আমার থ্রিতে পড়া মেয়েকে নিয়ে এখন কীভাবে চলব? যারা আমার স্বামীকে হত্যা করেছে, আমি তাদের ফাঁসি চাই।

অভিযুক্তরা বলেন, স্টোক জনিত কারনে ফরহাদ মারা গেছে। মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে তারা আমাদের বাড়ি ঘরে হামলা, ভাংচুর করেন।

এ বিষয়ে লোহাগড়ার থানার ওসি শরিফুল ইসলাম বলেন, বিরোধ পূর্ণ জমিতে ধান কাটতে গিয়ে প্রতিপক্ষের হামলায় এক জন নিহত হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়