ফাইল ছবি
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে মোট ১ হাজার ৭৬ কোটি ০৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
ডিএসইর সূত্রে অনুযায়ী, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০ দশমিক ৮৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৬ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৮৮ দশমিক ০২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ১৫ দশমিক ২৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৩ শতাংশ বেড়ে ২ হাজার ১১৩ দশমিক ৪৭ পয়েন্টে অবস্থান করছে। তবে শরিয়াহ সূচক ডিএসইএস শূন্য দশমিক ৫৮ পয়েন্ট বা শূন্য দশমিক ০৫ শতাংশ কমে ১ হাজার ৭৫ দশমিক ৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
আরও পড়ুন <<>> সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন
দিনটিতে ডিএসইতে মোট ১ হাজার ৭৬ কোটি ০৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসময় ৩৪ কোটি ৯৭ লাখ ২৭ হাজার ৮৬টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। মোট লেনদেনের সংখ্যা ছিল ২ লাখ ৬০ হাজার ৫৮৯টি।
বাজার পর্যালোচনায় দেখা যায়, দিন শেষে ১৪৬টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত ছিল অন্য কোম্পানিগুলোর শেয়ারদর।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































