Apan Desh | আপন দেশ

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৯২০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩১, ২৩ নভেম্বর ২০২৬

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৯২০ কোটি টাকা

ফাইল ছবি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন ৯২০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) ডিএসইর সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৪১ পয়েন্ট কমে ৫ হাজার ৫৫৭ দশমিক ১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস৩০ ২ দশমিক ০৫ পয়েন্ট কমে ২ হাজার ৯৮ দশমিক ২০ পয়েন্টে অবস্থান করছে। তবে শরিয়াহ সূচক ডিএসইএস ০ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬ দশমিক ৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

আরও পড়ুন <<>> লংকাবাংলা ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

দিন শেষে ডিএসইতে ২৮ কোটি ৯৮ লাখ ৮৬ হাজার ৯৪০টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। মোট লেনদেনের সংখ্যা ছিল ২ লাখ ৪২ হাজার ৩২৭টি। এদিন দর বেড়েছে ১১৭টি কোম্পানির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে বাকিগুলোর দর।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়