Apan Desh | আপন দেশ

নগদ লভ্যাংশ ঘোষণা করেছে আইটিসি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১১:২৫, ১২ অক্টোবর ২০২৬

নগদ লভ্যাংশ ঘোষণা করেছে আইটিসি

আইটিসির লোগো

শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্ট (আইটিসি) পিএলসি। কোম্পানিটি গত ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১১ পয়সা।

আরও পড়ুন<<>>সিকদার ইন্স্যুরেন্সকে নাম পরিবর্তনের অনুমতি

অন্যদিকে, গত ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ১৬ পয়সায়।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ০৪ নভেম্বর।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়