Apan Desh | আপন দেশ

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৪৭, ২৪ নভেম্বর ২০২৬

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

ছবি: আপন দেশ

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন চলছে। 

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ২৬১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রধান সূচক ডিএসইএক্স ৭ দশমিক ০১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৬৪ দশমিক ১৯ পয়েন্টে অবস্থান করছে। 

তবে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস৩০ ১ দশমিক ৯৫ পয়েন্ট কমে ২ হাজার ৯৬ দশমিক ২৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

আরও পড়ুন <> ইফাদ গ্রুপে ঋণ দিয়ে মুসিবতে ৩৩ ব্যাংক

অন্যদিকে শরিয়াহ সূচক ডিএসইএস ২ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৮ দশমিক ৭৯ পয়েন্টে অবস্থান করছে।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ৮ কোটি ৩০ লাখ ৫ হাজার ৬০৮টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। মোট লেনদেন সম্পন্ন হয়েছে ৬৪ হাজার ৮৯১টি। এ সময়ে ২০৩টি কোম্পানির শেয়ারদর বেড়েছে এবং ৯৬টির কমেছে।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়