Apan Desh | আপন দেশ

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ডিএসইতে লেনদেন চলছে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:০৮, ২৫ নভেম্বর ২০২৬

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ডিএসইতে লেনদেন চলছে

ছবি: আপন দেশ

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (২৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। 

এদিন সকাল ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯৬ দশমিক ১২ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএস৩০ সূচক ০ দশমিক ৩১ পয়েন্ট কমেছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, সকাল ১১টা পর্যন্ত এক্সচেঞ্জটিতে ২৬৮ কোটি ৬৬ লাখ ২০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ সময়ে ৮ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৬২২টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। মোট লেনদেন হয়েছে ৬৩ হাজার ৪৫৮টি।

আরও পড়ুন <> দুদকের অদ্ভুত অনুসন্ধান, কাঠগড়ায় তদন্ত সহযোগী প্রশাসক!

এদিন ডিএসইর ডিএসইএক্স সূচক ৮ দশমিক ০৯ পয়েন্ট বা ০ দশমিক ১৪ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৯৬ দশমিক ১২ পয়েন্টে অবস্থান করছে। ডিএস৩০ সূচক ০ দশমিক ৩১ পয়েন্ট বা ০ দশমিক ০১ শতাংশ কমে ২ হাজার ১১৩ দশমিক ১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসইএস সূচক ০ দশমিক ০৩ পয়েন্ট কমে ১ হাজার ৭৫ দশমিক ৭৫ পয়েন্টে অবস্থান করছে।

এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৮২টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০ টির।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়