Apan Desh | আপন দেশ

সচিবের নাম-ছবি ব্যবহার করে টাকা চাচ্ছে প্রতারক চক্র

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৩৪, ২৭ নভেম্বর ২০২৬

সচিবের নাম-ছবি ব্যবহার করে টাকা চাচ্ছে প্রতারক চক্র

মোহাম্মদ আবু ইউছুফ। ছবি: ফাইল

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফের নাম, পদবি ও ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাওয়া হচ্ছে। এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়। এ ধরনের ফোনকল ও বার্তার বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, একটি প্রতারক চক্র সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফের নাম, পদবি ও ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে। বিভিন্ন ফোন নম্বর থেকে কল, মেসেজ কিংবা অন্য মাধ্যমে তাদের কাছে টাকা চাওয়া হচ্ছে।

আরও পড়ুন <<>>> মিড ডে মিল পাবে ১ কোটি ৩১ লাখ শিক্ষার্থী: জুবাইদা রহমান

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের ফোনকল, মেসেজ বা আর্থিক লেনদেনের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রতারক চক্রের ফাঁদে পড়ে কেউ যেন আর্থিক ক্ষতির শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি (+৮৮০১৩৪২-১৫৪১০৫ এবং ০৯৬৭৮-৯৪২২৮৮) নম্বরও উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রতারক চক্র থেকে সতর্ক থাকুন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়