ছবি: আপন দেশ
রাজশাহীর বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে উপজেলার চণ্ডীপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় নিহত হয়েছেন মো. নাসির (৩৫)। তিনি বাঘা পৌরসভার বানিয়াপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। এছাড়া আহত দুজন হলেন একই গ্রামের শহিদুলের ছেলে তুষার হোসেন (২০) ও আলেক চানের ছেলে মো. শুভ ফকির (১৯)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে আসা আলু বোঝাই একটি ট্রাক (যশোর-ট-১১-৪৩৯১) চণ্ডীপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঠের গুঁড়া বোঝাই আরেকটি ট্রাকের (রাজ মেট্রো-ড-১১-০১১৯) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় আলুবোঝাই ট্রাকটি ব্রেক করলে দুই ট্রাকের মধ্যে ধাক্কা লাগে। এতে কাঠের গুঁড়াবোঝাই ট্রাকটি উল্টে যায়। ট্রাকের চালক নাসিরসহ তিনজন গাড়ির নিচে চাপা পড়েন।
আরও পড়ুন <<>> পতিত স্বৈরাচার কোনো দিন দেশে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চালক নাসিরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঘা থানার এএসআই আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে। ঘটনার পর আলুবোঝাই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































