Apan Desh | আপন দেশ

সিকদার ইন্স্যুরেন্সকে নাম পরিবর্তনের অনুমতি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১১:১০, ১২ অক্টোবর ২০২৬

সিকদার ইন্স্যুরেন্সকে নাম পরিবর্তনের অনুমতি

সিকদার ইন্স্যুরেন্স কোম্পানির লোগো

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানিটির নাম ‘সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’-এর পরিবর্তে ‘সিকদার ইন্স্যুরেন্স পিএলসি’ করা হয়েছে।

আরও পড়ুন<<>>সাইবার নিরাপত্তায় অক্টোবরজুড়ে ডিএসইর বিশেষ কর্মসূচি

আগামী ১৩ অক্টোবর ২০২৬ থেকে পুঁজিবাজারে নতুন নাম ‘সিকদার ইন্স্যুরেন্স পিএলসি’ হিসেবে কোম্পানিটির শেয়ার লেনদেন হবে।

তবে নাম পরিবর্তন ছাড়া কোম্পানিটির অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়