মবতন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে যুবদল
বাংলাদেশে মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল শ্রেণি রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে জাতীয়তাবাদী যুবদল। রাজপথে সাংগঠনিক শক্তির মাধ্যমে এসবকে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না।
সোমবার (০৮ জুন) দুপুরে নয়া পল্টনে একটি হোটেলে নবগঠিত কমিটির সদস্যের সঙ্গে মতবিনিময় সভায় যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না দলের এ অবস্থানের কথা জানান।মোনায়েম মুন্না বলেন, প্রত্যেকে চোখ-কান খোলা রাখবেন। অন্তবর্তীকালীন সরকারের সময়ে যে মবতন্ত্র শুরু হয়েছিলো সে মবতন্ত্র থেকে রাজনীতিতে একটি উচ্ছৃঙ্খল শ্রেনী মাথাচাড়া দিয়ে ওঠেছে। আমরা তাদের প্রতি একটি বার্তা দিতে চাই, চটুল কথাবার্তা বলে রাজনীতিতে বেশি দিন স্থায়ী হওয়া যায় না। মববাজরা মনে করছে যে, উচ্ছৃঙ্খল কথাবার্তা বলে পজিশন ক্রিয়েট করবে, এটা সম্ভব নয়।
০৪:৫৪ পিএম, ৮ জুন ২০২৬ সোমবার