Apan Desh | আপন দেশ

সূচকের উত্থানে লেনদেনে ইতিবাচক প্রবণতা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৪৭, ১১ নভেম্বর ২০২৬

সূচকের উত্থানে লেনদেনে ইতিবাচক প্রবণতা

ছবি: আপন দেশ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। বুধবার (১১ নভেম্বর) প্রথম দুই ঘণ্টায় লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২২৭ টির শেয়ারদর বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, এদিন বেলা ১২টা ১০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১৬ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৫৩ পয়েন্টে।

আরও পড়ুন<<>>মেঘনা কনডেন্সড মিল্কের প্রথম প্রান্তিক প্রকাশ 

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৪ দশমিক ৪৭পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ০৫৮ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ১ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০৫৯ পয়েন্টে।

এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩৭৩ কোটি ৫৪ লাখ ৫৯ হাজার টাকা।

এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২২৭ টি, কমেছে ১০৫ টি এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ারের।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়