ফাইল ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত হিসাববছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ পয়সা। আগের হিসাববছরে শেয়ারপ্রতি আয় ছিল ১৭ পয়সা।
আরও পড়ুন<<>>সূচকের উত্থানে বেড়েছে লেনদেনের গতি
৩০ জুন ২০২৬ তারিখে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৫২ পয়সা।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় ডিএসই টাওয়ারের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































