Apan Desh | আপন দেশ

সূচকের উত্থানে বেড়েছে লেনদেনের গতি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৫৩, ১২ নভেম্বর ২০২৬

সূচকের উত্থানে বেড়েছে লেনদেনের গতি

ফাইল ছবি

দেশের দুই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের ঊর্ধ্বমুখী প্রবনতায় চলছে লেনদেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টা ৪ মিনিটে প্রধান সূচকসহ সবকটি সূচক ছিল ইতিবাচক অবস্থানে। তবে দরবৃদ্ধির তুলনায় দরপতনের তালিকায় কোম্পানির সংখ্যা বেশি ছিল।

শুধু সূচক বাড়াই নয়, লেনদেনেও গতি দেখা গেছে। ওই সময় পর্যন্ত ডিএসইতে প্রায় ৭২ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। হাতবদল হয়েছে প্রায় ২ কোটি ৭৬ লাখ শেয়ার, আর মোট লেনদেন সম্পন্ন হয়েছে ২২ হাজারের বেশি।

বাজারের সামগ্রিক চিত্রেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৫৮টি কোম্পানি ও ফান্ডের মধ্যে ১৭৪টির দর বেড়েছে। বিপরীতে দর কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত ছিল ৮১টির।

খাতভিত্তিক চিত্রে ট্যানারি ও মিউচুয়াল ফান্ড খাত তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে। ইঞ্জিনিয়ারিং ও আর্থিক প্রতিষ্ঠান খাতেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। তবে সিরামিক, জ্বালানি ও বিদ্যুৎ এবং আইটি খাতের কিছু কোম্পানিতে দরপতন ছিল। অর্থাৎ বাজারের উত্থান কয়েকটি শেয়ারের মধ্যে সীমাবদ্ধ না থেকে বেশ কিছু খাতে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন<<>>মেঘনা পেট্রোলিয়ামের প্রথম প্রান্তিক প্রকাশ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ইতিবাচক প্রবণতা দেখা গেছে। প্রাথমিক লেনদেনের তথ্য অনুযায়ী, সিএসসিএক্স সূচক ৮ হাজার ৯৪১.৮৬ পয়েন্টে উঠে আগের দিনের তুলনায় প্রায় ০.০৮ শতাংশ বেড়েছে। 

এ সময়ে ২২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১২টির দর বেড়েছে, ৭টির কমেছে এবং ৩টির দর অপরিবর্তিত ছিল। মোট ৪৭টি লেনদেনে শেয়ার হাতবদলের পরিমাণ ছিল ১ লাখ ৮৮ হাজারের বেশি।

বাজারের এ ইতিবাচক শুরুর পেছনে আগের কয়েক দিনের লেনদেনের গতিও গুরুত্বপূর্ণ। বুধবার (১১ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ৮.৩২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৪৫.০৬ পয়েন্টে দাঁড়ায়। সেদিন লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেড়ে ৭৫৭ কোটি ৭০ লাখ টাকায় পৌঁছায়। গত ২৩ সেপ্টেম্বরের পর এটিই ছিল সর্বোচ্চ দৈনিক লেনদেন।

এ ছাড়া শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সাম্প্রতিক সময়ে নিয়ন্ত্রক সংস্থার কয়েকটি সিদ্ধান্তও আলোচনায় এসেছে। বিশেষ করে স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের নেগেটিভ ইক্যুইটি এবং অনাদায়ি লোকসান সমন্বয়ের সময়সীমা ২০৩০ সাল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত বাজারে কিছুটা স্বস্তি তৈরি করেছে।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের জুলাইয়ের নেতৃত্ব ফ্যাসিস্টদের টার্গেটে: নাহিদ ইসলাম দেশে টানা তৃতীয় দফা স্বর্ণের বাজারে দরপতন বিতর্ক পেরিয়ে আবারও আইপিএলের দরজায় মোস্তাফিজ ইউরোপেও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের প্রতিমন্ত্রীর ‘উপহার নেয়া ঘুষ নয়’ বক্তব্যে টিআইবির ক্ষোভ জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহবান প্রধানমন্ত্রীর কপ ৩১-এ জলবায়ু মোকাবেলায় ৩ অগ্রাধিকার তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: হুমায়ুন কবীর জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ঢাকায় আসছেন আজ রাতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছেন হামজা-জামালরা নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিল করছেন আইজেনকোট
City Touch