Apan Desh | আপন দেশ

সূচকের উত্থানে লেনদেন ৭৫৭ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩২, ১১ নভেম্বর ২০২৬

সূচকের উত্থানে লেনদেন ৭৫৭ কোটি টাকা

ফাইল ছবি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন মোট ৭৫৭ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) ডিএসইর সূত্রে এ তথ্য জানা যায়।

দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৪৫ দশমিক ০৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসই-৩০ সূচক ১ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৯ দশমিক ৩৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৫ দশমিক ৪০ পয়েন্টে অবস্থান করছে।

আরও পড়ুন <<>> সূচকের উত্থানে লেনদেনে ইতিবাচক প্রবণতা

দিনটিতে ডিএসইতে মোট ৭৫৭ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৬৫৮ কোটি ৫০ লাখ টাকা।

এদিন ডিএসইতে ২৫ কোটি ৩১ লাখ ৫০ হাজার ১৩১টি শেয়ার ও ইউনিট ২ লাখ ১১ হাজার ৩৩৪ বার হাতবদল হয়েছে।

লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮১টির শেয়ারদর বেড়েছে, কমেছে ১৫১টির।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়