Apan Desh | আপন দেশ

নিয়োগ

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন ডলার দিচ্ছে আইএসডিবি

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন ডলার দিচ্ছে আইএসডিবি

ইস্টার্ণ রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের জন্য ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নে চুক্তি সই করেছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি)। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও আইএসডিবি গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসেরের উপস্থিতিতে এ চুক্তি সই হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মিজানুর রহমান এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের পক্ষে সংস্থাটির ডিরেক্টর জেনারেল (কান্ট্রি প্রোগ্রামস) আনাসি আইসামি চুক্তিতে সই করেন।

০৫:৩৫ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

নতুন ভিসা নীতিতে সহজ হচ্ছে বিদেশি বিনিয়োগের পথ

নতুন ভিসা নীতিতে সহজ হচ্ছে বিদেশি বিনিয়োগের পথ

ভিসা নীতিতে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন এনেছে সরকার। বাংলাদেশে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করা, বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাণিজ্য অংশীদারদের আগমন সহজ করাই এ পরিবর্তনের মূল লক্ষ্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইমিগ্রেশন উইং থেকে প্রকাশিত ভিসা নীতি ২০২৬ পর্যালোচনায় দেখা যায়, ২০১৬ সালের সংশোধিত নীতিমালার তুলনায় নতুন নীতিতে ব্যবসায়ী, বেসরকারি বিনিয়োগকারী ও বিদেশি দক্ষ বিশেষজ্ঞদের জন্য ইমিগ্রেশন প্রক্রিয়া আরও স্পষ্ট, সমন্বিত ও নিয়মকেন্দ্রিক করা হয়েছে।

০৯:১১ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

গোবিপ্রবিতে নতুন উপাচার্য অধ্যাপক

গোবিপ্রবিতে নতুন উপাচার্য অধ্যাপক

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. সোহেল হাসান। মঙ্গলবার (২৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়েছে। প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৪ সালের  ২৯ অক্টোবরে প্রজ্ঞাপনের (ঙ) নম্বর শর্ত মোতাবেক এ নিয়োগ দেয়া হয়। এর আগে ড. মো. সোহেল হাসানকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর পদ থেকে অব্যাহতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেয়া হলো।

০৭:৩৬ পিএম, ২৫ আগস্ট ২০২৬ মঙ্গলবার

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের অনুমোদন, রোববার প্রশাসক নিয়োগ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের অনুমোদন, রোববার প্রশাসক নিয়োগ

দুর্বল পাঁচ ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বন্ধের প্রক্রিয়া শুরু করছে বাংলাদেশ ব্যাংক। এর ধারাবাহিকতায় প্রথম ধাপে রোববার (০৯ আগস্ট) চারটি প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দেয়া হবে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ স্থগিত এবং ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) চুক্তি বাতিল করা হবে। সরকার এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। বন্ধের সিদ্ধান্ত নেয়া প্রতিষ্ঠানগুলো হলো—পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।

০৮:৫৪ পিএম, ৭ আগস্ট ২০২৬ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement