ফাইল ছবি
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। মঙ্গলবার (০৫ মে) লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ৪০৭ কোটি টাকার বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা ২ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৭ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৮৫ পয়েন্টে।
আরও পড়ুন<<>>তিন প্রতিষ্ঠান একীভূতকরণের অনুমোদন পেল ইন্ট্রাকো
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৬ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ১০৬১ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ৮৬ পয়েন্ট কমে ২০২০ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৪০৭ কোটি ৪৮ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৮টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫ কোম্পানির শেয়ারদর।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































