Apan Desh | আপন দেশ

তিন প্রতিষ্ঠান একীভূতকরণের অনুমোদন পেল ইন্ট্রাকো

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:১৯, ৫ মে ২০২৬

তিন প্রতিষ্ঠান একীভূতকরণের অনুমোদন পেল ইন্ট্রাকো

ছবি সংগৃহীত

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসি তাদের তিনটি সাবসিডিয়ারি কোম্পানি একীভূত করার চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানির পরিশোধিত মূলধন বৃদ্ধির এ প্রস্তাবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন<<>>রবির ক্রেডিট রেটিং সম্পন্ন

তথ্যানুসারে, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের তিনটি সহযোগী প্রতিষ্ঠান—এম. হাই অ্যান্ড কো., সিএনজি রিফুয়েলিং স্টেশন লিমিটেড, নেসা অ্যান্ড সন্স লিমিটেড এবং গুড সিএনজি রিফুয়েলিং স্টেশন লিমিটেড—একীভূতকরণ স্কিমে উচ্চ আদালতের অনুমোদন পেয়েছে।

এর আগে একীভূতকরণ স্কিমের মাধ্যমে পরিশোধিত মূলধন বৃদ্ধির জন্য বিএসইসির অনুমোদন পাওয়া গেছে। এর ধারাবাহিকতায় আগামী ২১ মে এ-সংক্রান্ত রেকর্ড ডেট ঘোষণা করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়