Apan Desh | আপন দেশ

মুশফিকের নামে গ্যালারি, তুলে রাখা হবে ১৫ নম্বর জার্সি

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪২, ২৮ নভেম্বর ২০২৬

মুশফিকের নামে গ্যালারি, তুলে রাখা হবে ১৫ নম্বর জার্সি

ফাইল ছবি

মুশফিকুর রহিমকে বিশেষ সম্মাননা দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তার নামে গ্যালারি করার পরিকল্পনা রয়েছে।

একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকের ব্যবহৃত ১৫ নম্বর জার্সিটিও তুলে রাখার উদ্যোগ নিয়েছে বোর্ড।

অর্থাৎ, ভবিষ্যতে বাংলাদেশের আর কোনো ক্রিকেটারকে এ নম্বরের জার্সি গায়ে দেখা যাবে না।

বিসিবি আনুষ্ঠানিকভাবে এখনো এ বিষয়ে কোনো ঘোষণা দেয়নি। তবে বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, মুশফিকের সম্মানে গ্যালারি নির্মাণ এবং তার জার্সি অবসরে পাঠানোর বিষয়টি বিবেচনায় রয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি তামিম ইকবাল এসব জানান।

তিনি জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন মুশফিক। ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নেয়া এ অভিজ্ঞ ক্রিকেটারের বিদায়কে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি।

আরও পড়ুন <<>> আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন মুশফিক

মুশফিককে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা আদর্শ হিসেবে উল্লেখ করে তামিম বলেন, দেশের ক্রিকেটে তার অবদানকে স্বীকৃতি দিতে চায় বোর্ড। তার মতো একজন ক্রিকেটার অনেক খেলোয়াড় ও শিশুর অনুপ্রেরণা।

মুশফিকের বিদায়ী টেস্টের আগে তার ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলো তুলে ধরার আহবানও জানিয়েছেন বিসিবি সভাপতি। ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট শুরু হওয়া পর্যন্ত বোর্ড, গণমাধ্যম, টেলিভিশন চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে মুশফিকের স্মরণীয় অর্জনগুলো সামনে আনার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশের হয়ে দীর্ঘতম আন্তর্জাতিক ক্যারিয়ারের অধিকারী মুশফিক ২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে দেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। টেস্ট ক্রিকেটে তার বিদায়ের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম দীর্ঘ ও বর্ণাঢ্য একটি অধ্যায়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইসির সঙ্গে ১৮ দলের মতবিনিময় রোববার মিয়ানমারের স্কুলে সেনাবাহিনীর হামলা নিহত ৩০ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন মুশফিক পতিত ফ্যাসিবাদীরা হত্যার রাজনীতি অব্যাহত রেখেছে: বিএনপি গোপালগঞ্জে বিকাশের লেনদেন পর্যবেক্ষণে সরকার: বাণিজ্যমন্ত্রী পতিত স্বৈরাচার কোনো দিন দেশে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে ১ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দাম ফের বাড়ল রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান গাজায় নভেম্বরেই ইসরায়েলি হামলায় নিহত ১৬ শিক্ষার্থী হজের বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী: ধর্মমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে পৌঁছাতে সক্ষম: ট্রাম্প