ছবি : সংগৃহীত
ইংলিশ প্রিমিয়ার লিগে দুইবার এগিয়ে গিয়েও ইপসউইচ টাউনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে অ্যাস্টন ভিলা। এ নিয়ে টানা সাত ম্যাচে জয়হীন উনাই এমেরির দল।
প্রথমার্ধে অ্যালিসন ও জোয়াও গোমেসের গোলে দুইবার এগিয়ে যায় ভিলা। তবে এমারসনের গোলে ব্যবধান কমায় ইপসউইচ। দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে লেইফ ডেভিসের হেডে সমতায় ফেরে স্বাগতিকরা।
এ নিয়ে প্রিমিয়ার লিগে টানা ছয় ম্যাচে জয় পেল না ইপসউইচও।
ম্যাচ শেষে লিড ধরে রাখতে না পারায় উদ্বেগ প্রকাশ করেছেন ভিলার কোচ উনাই এমেরি। তিনি বলেন, ‘আজকের ড্র মেনে নিতে পারি। তবে জয় আমাদের প্রাপ্য ছিল। গোল হজম করা নিয়ে আমি কিছুটা উদ্বিগ্ন। তারপরও আমরা সঠিক পথেই আছি।’
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































