Apan Desh | আপন দেশ

সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে: এমপি মিলন

রাজশাহী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩৬, ২৯ নভেম্বর ২০২৬

সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে: এমপি মিলন

ছবি: আপন দেশ

প্রতিহিংসা, বিভেদ কিংবা সংঘাতের রাজনীতি নয়; পারস্পরিক শ্রদ্ধাবোধ, দায়িত্বশীল আচরণ ও সহযোগিতার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেয়ার আহবান জানিয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

তিনি বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে কৃষি খাতের উন্নয়ন, কৃষকদের অধিকার নিশ্চিত করা এবং সার বিতরণে স্বচ্ছতা বজায় রাখতে সংশ্লিষ্টদের আন্তরিক হতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে পবা উপজেলাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

রোববার (২৯ নভেম্বর) সকালে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার সার ডিলারদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন। সভা পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

সার ডিলারদের উদ্দেশে এমপি শফিকুল হক মিলন বলেন, সার বিতরণের ক্ষেত্রে সরকারি নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ করতে হবে। কোনো ধরনের অনিয়ম, অব্যবস্থাপনা কিংবা কৃষক হয়রানি করা যাবে না। প্রকৃত কৃষক যেন সহজে ও ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার পান, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহবান জানান তিনি। 

আরও পড়ুন<<>>টামেক হাসপাতালের অনিয়ম অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে এমপি মিলন বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর উদ্যোগের মাধ্যমে সাধারণ পরিবার ও কৃষকদের সহায়তা দেয়ার পরিকল্পনা রয়েছে। প্রকৃত কৃষকদের হাতে কৃষক কার্ড পৌঁছে দেয়া গেলে কৃষি খাতের বিভিন্ন সমস্যা ও জমি-সংক্রান্ত জটিলতা নিরসনে সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন।

নিজের রাজনৈতিক অভিজ্ঞতা ও কারাবাসের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, অতীতে অনেক প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। কিন্তু আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। কেউ অন্যায় করলে প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে। তবে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কোনো কর্মকাণ্ড পরিচালনা করা হবে না। সমাজে মব কালচার ও আগুন সন্ত্রাসের মতো কর্মকাণ্ড থেকে সবাইকে দূরে থাকার আহবান জানান তিনি।

শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করার ওপর গুরুত্বারোপ করে এমপি মিলন। তিনি বলেন, নতুন প্রজন্মকে জ্ঞানভিত্তিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও কারিগরি দক্ষতায় গড়ে তুলতে হবে। পাশাপাশি বেকারত্ব দূরীকরণ, পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর সমাজ গঠনে সবাইকে কাজ করতে হবে। সড়ক ও ট্রাফিক আইন মেনে চলাসহ নাগরিক সচেতনতা বৃদ্ধির প্রতিও গুরুত্ব দেন তিনি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মার্কেট-শপিংমল খোলা রাখার নতুন সময় নির্ধারণ গঙ্গা চুক্তি নবায়নে ভারতের জবাবের অপেক্ষায় ঢাকা: প্রতিমন্ত্রী শাহজালালে অবতরণের সময় বিমানে আগুন জাজিরায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত বেড়ে ২ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী-দুই শ্যালক আটক ঢাকা-গোপালগঞ্জসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মজুরি ঘোষণার পর স্বাভাবিক পোশাক কারখানার উৎপাদন পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার রিয়ালকে মাটিতে নামাল আলাভেস ইউনাইটেডকে বিধ্বস্ত করে ব্রেন্টফোর্ডের স্মরণীয় জয় ক্ষমতা হারানোর শঙ্কায় প্রতিদ্বন্দ্বীকে ঐক্যের প্রস্তাব নেতানিয়াহুর