ফাইল ছবি
ডারউইন টেস্টে জয়ের পর বাংলাদেশ দলের ছন্দপতন ঘটেছে। বিশেষ করে ব্যাটিং ইউনিটের পারফরম্যান্স নিয়ে হতাশ সবাই। সর্বশেষ পাঁচ টেস্টের তিনটিতেই পরাজয়। আর এর প্রভাব পড়ছে গিয়ে সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিমকে ওপর। কেননা এ অভিজ্ঞ ক্রিকেটারের ব্যাটও হাসছে না।
এ সবের মাঝে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন এ সাবেক অধিনায়ক। ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট খেলে তিনি অবসর নেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
অর্থাৎ, দেশের ক্রিকেটের বাড়ি হিসেবে পরিচিত মিরপুরেই নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন মুশফিক।
আগামী বছরের শুরুতে বাংলাদেশে এসে দুটি টেস্ট খেলবে ইংল্যান্ড। এ সিরিজ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে এবারের যাত্রাও শেষ হবে বাংলাদেশের। মুশফিক অবশ্য দুই টেস্টে খেলবেন না। মিরপুরে প্রথম টেস্ট হবে, সেটিই মুশফিকের শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে।
ইংল্যান্ডের বাংলাদেশ সফরের পর বাংলাদেশ দলও যাবে ইংল্যান্ড সফরে। মে মাসের শেষ দিকে ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ভেন্যু লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলবে। তবে লর্ডসে বাংলাদেশের এ টেস্টে মুশফিকের খেলা হচ্ছে না।
আরও পড়ুন <<>> মুশফিকের নামে গ্যালারি, তুলে রাখা হবে ১৫ নম্বর জার্সি
সাবেক এ অধিনায়ক তার অবসরের সিদ্ধান্ত নিয়ে বোর্ডের সঙ্গেও আলোচনা করেছেন। বোর্ডও তার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে। বিসিবির বোর্ড সভা শেষে ২৮ নভেম্বর সন্ধ্যায় এ ক্রিকেটারের অবসরের বিষয়ে জানান খোদ বিসিবি সভাপতি তামিম ইকবাল।
৩৯ বছর বয়সী এ ক্রিকেটার বাংলাদেশের হয়ে ১০৮টি টেস্ট, ২৭৪টি ওয়ানডে ও ১০২টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০২২ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি থেকে এবং ২০২৫ সালের মার্চে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন তিনি। এরপর টেস্ট চালিয়ে গেলেও ২০২৭ সালে এ ফরম্যাটেও খেলবেন নিজের বিদায়ী ম্যাচ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































