Apan Desh | আপন দেশ

মুশফিকুর রহিম

বিশ্ব রেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে

বিশ্ব রেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে

প্রথম ইনিংসে লিটন দাসের সেঞ্চুরি আর বোলারদের কল্যাণে লিড পেয়েছিল বাংলাদেশ। এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দারুণ ব্যাটিং করেছেন টাইগার ব্যাটাররা। বিশেষ করে মুশফিকুর রহিম দুর্দান্ত ছিলেন। তার রেকর্ডগড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৯০ রান করেছে বাংলাদেশ। সবমিলিয়ে স্বাগতিকরা লিড পেয়েছে ৪৩৬ রানের। তাই পাকিস্তানকে জিততে হলে বিশ্ব রেকর্ড গড়তে হবে। টেস্টে সর্বোচ্চ ৪১৮ রানের লক্ষ্য জয়ের বিশ্বরেকর্ড ওয়েস্ট ইন্ডিজের দখলে। ১৫৬ রানের লিড নিয়ে সোমবার (১৮ মে) তৃতীয় দিন ব্যাটিং করতে নামে বাংলাদেশ। আগের দিন মুমিনুল হক মাঠ ছাড়তেই দিনের শেষ ঘোষণা করা হয়েছিল। ১৩ রানে অপরাজিত থাকা নাজমুল হোসেন শান্তর সঙ্গে ক্রিজে নামেন মুশফিকুর রহিম। 

০৭:৪০ পিএম, ১৮ মে ২০২৬ সোমবার

জন্মদিনে মুশফিকের ঝকঝকে ফিফটি

জন্মদিনে মুশফিকের ঝকঝকে ফিফটি

পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে দায়িত্বশীল ব্যাটিং করছেন মুশফিকুর রহিম। ইতোমধ্যে তিনি অর্ধশতক পূর্ণ করেছেন। প্রথম দিন ৪৮ রানে অপরাজিত থাকা এ অভিজ্ঞ ব্যাটার নিজের ৩৯তম জন্মদিন রাঙালেন এ ফিফটি দিয়ে। বিশেষ এ দিনটি ব্যাট হাতে স্মরণীয় করে রাখছেন বাংলাদেশের অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার। শনিবার (০৯ মে) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিনের চতুর্থ ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে এক রান নিয়ে অর্ধশতকের দেখা পান তিনি। ১১৪ বল মোকাবিলা করে ৬টি চারে ফিফটি পূর্ণ করেন মুশফিক। টেস্ট ক্যারিয়ারে এটি তার ২৯তম অর্ধশতক।

১১:৩৬ এএম, ৯ মে ২০২৬ শনিবার

কবে ফিরবেন মুশফিক, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

কবে ফিরবেন মুশফিক, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতে সৌদি আরবের জেদ্দায় আটকা পড়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে ফ্লাইট স্থগিত হওয়ায় কয়েকদিন ধরে জেদ্দায় অবস্থান করছেন এ তারকা ক্রিকেটার। সোমবার (০২ মার্চ) দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রোববার (১ মার্চ) কমলাপুর স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, মুশফিকের বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে খোঁজখবর রাখছেন এবং তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে।

০৭:০১ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement