ছবি : সংগৃহীত
গত জুনে ফিফা বিশ্বকাপে যোগ করা সময়ে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে কপাল পুড়েছিল জাপানের। ২-১ গোলের জয়ে জাপানকে বিদায় করে শেষ ষোলোয় পৌঁছে গিয়েছিল ব্রাজিল।
প্রায় পাঁচ মাস পর দুই দলের আরেকটি লড়াইয়ে মধুর প্রতিশোধ নিল জাপান। এবার যোগ করা সময়ে তাতসুহিরো সাকামোতোর গোলে ব্রাজিলকে ৩-২ ব্যবধানে হারাল জাপান।
শনিবার (১৪ নভেম্বর) সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে এ ম্যাচ হয়।
ম্যাচে সাকামোতোর শেষ মুহূর্তের সে গোলে জাপান এগিয়ে যাওয়ার পর মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন রাফিনিয়া। ডাগআউট ছেড়ে মাঠে ঢুকে রেফারির সঙ্গে তর্কে জড়ান বার্সেলোনার এ তারকা।
শনিবার রাফিনিয়াই ব্রাজিলকে নেতৃত্ব দিতে নেমেছিলেন। কিন্তু ৭১ মিনিটে তাকে তুলে নিয়ে এনদ্রিককে নামান ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
এর আগে ম্যাচের ২০ মিনিটের মধ্যে ‘জাপানি মেসি’খ্যাত তাকেফুসা কুবো ও কেইতো নাকামুরার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় জাপান। তবে দুই অর্ধে ভিনিসিয়ুস জুনিয়রের দুই গোলে সমতা আনে ব্রাজিল। কিন্তু শেষ মুহূর্তে সাকামোতোর গোল ব্রাজিলের সর্বনাশ ডেকে আনে।
ব্রাজিলের বিপক্ষে এটি জাপানের দ্বিতীয় জয়। প্রথম জয়টাও ছিল ৩-২ ব্যবধানে, গত বছর নিজেদের মাঠ টোকিওর আজিনোমোতো স্টেডিয়ামে। দুইবারই ব্রাজিল জাপানের কাছে হারল কার্লো আনচেলত্তির কোচিংয়ে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































